JU 24 | Mohammad Kabir Hossain | Activity
	<ttl>30</ttl>
	<sy:updateFrequency>2</sy:updateFrequency>
নে, এবার গানের Lyrics দিলাম। সরল স্বীকারোক্তি হচ্ছে আমি বাংলা ব্যাকরণ বা গান লেখার কোন নিয়ম মেনে এটি লিখিনি। এটি কেবল জাবি তথা তোদের প্রতি আমার emotion, passion, nostalgia ইত্যাদির বহিঃপ্রকাশ মাত্র। গানটি এতটা হৃদয়গ্রাহী হবে ভাবিনি। 
Lyrics 
তারিখটা মনে আছে আজও, সালটাও যাইনি ভুলে,
স্মৃতির পাতায় আজও অমলিন, দেখ্ মনের দুয়ার খুলে।
ছিয়ানব্বইয়ের ষোলো জানুয়ারি , কুয়াশা মাখা ভোর, 
সবুজ আর লাল ইটের জাদুকরী মায়ায়, বাঁধা পড়েছিল ডোর। 
দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা, ত্রিশটি বছর পার, 
তবুও হৃদয়ে আজও বাজে, চব্বিশের ঝংকার। 
আমরা চব্বিশ, চির দুর্বার, সবুজের বুকে স্পন্দন, 
রক্তে মিশে আছে জাবি, অটুট মায়ার বন্ধন।
ছিয়ানব্বইয়ের ষোলো জানুয়ারি, কুয়াশা মাখা ভোর, 
সবুজ আর লাল ইটের জাদুকরী মায়ায়, বাঁধা পড়েছিল ডোর। 
ওরে আয়রে সবাই, অতিথি পাখির মতো ফিরি চেনা আঙিনায়,
ত্রিশ বছরের জমাট আবেগে, প্রাণ মেলাই জাবির মোহনায়। 
বয়সটা শুধু সংখ্যা মাত্র, মন তো আজও নবীন, 
এই ক্যাম্পাসের ধুলোতে মোরা, চিরসবুজ অমলিন।
মনে পড়ে সেই বটতলার আড্ডায়, চায়ের কাপে ঝড় 
মুক্তমঞ্চে রাতজাগা নাটকে, কেটেছে কত প্রহর। 
চৌরঙ্গী পেরিয়ে, টিএসসি প্রাঙ্গণে গানের সেই সুর, 
ক্যাফেটেরিয়ার কোলাহলে মিশে, কেটেছে কত দুপুর। 
বকুল তলা আর লেকের ধারে, কত মনের আল্পনা আঁকা, 
মুক্ত মঞ্চের শিড়ি, লাইব্রেরির কোণে, সোনালী দিনগুলো ঢাকা।
ছিয়ানব্বইয়ের ষোলো জানুয়ারি, কুয়াশা মাখা ভোর, 
সবুজ আর লাল ইটের জাদুকরী মায়ায়, বাঁধা পড়েছিল ডোর। 
জীবন নদীর বাঁকে দাঁড়িয়ে আজ, দেশ-বিদেশে ঘর, 
তবু জাবির তরেই নাড়ির টান, কেউ তো নয়রে পর। 
জানি, মাঝপথে কিছু তারা খসে গেছে, অকালে হারিয়ে দূরে, 
তাদের স্মৃতিও আজ মিশে একাকার, এই মিলনের সুরে।
আমরা তো সেই লড়াকু 'সংশপ্তক', হারিনি জীবন রণে, 
হাসি-কান্না বেদনার রঙ, একাকার এই ক্ষণে। 
তারিখটা মনে আছে আজও, সালটাও যাইনি ভুলে,
স্মৃতির পাতায় আজও অমলিন, দেখ্ মনের দুয়ার খুলে। 
ছিয়ানব্বইয়ের
ষোলো জানুয়ারি, কুয়াশা মাখা ভোর, 
সবুজ আর লাল ইটের জাদুকরী মায়ায়, বাঁধা পড়েছিল ডোর। 
লাল-সবুজের এই স্বর্গে, আবার জমুক মেলা, 
ত্রিশ বছরের পূর্ণিমাতে কাটুক, সকল আঁধার বেলা। 
আমরা চব্বিশ, আমরাই চব্বিশ, জাবির হৃদয়ের স্পন্দন, 
রক্তে মিশে আছে জাবি, অটুট বন্ধুত্বের বন্ধন।
রক্তে মিশে আছে জাবি, অটুট চব্বিশের বন্ধন।
রক্তে মিশে আছে জাবি, অটুট জাবিয়ান বন্ধন।
অটুট বন্ধুত্বের বন্ধন।
অটুট চব্বিশের বন্ধন।
অটুট জাবিয়ান বন্ধন।
Lyrics 
তারিখটা মনে আছে আজও, সালটাও যাইনি ভুলে,
স্মৃতির পাতায় আজও অ…Read More
									<slash:comments>0</slash:comments>
নে, এই বুড়া বয়সে "২৪ এর ৩০" উপলক্ষ্যে তোদের জন্য একটা "গান" 🎵 (থিম সং) বানলাম! 
২৪ এর ৩০ সফলতা কামনা করছি।
নে, এই বুড়া বয়সে “২৪ এর ৩০” উপলক্ষ্যে তোদের জন্য একটা “গান” 🎵 (থিম সং) বানলাম!
২৪ এর ৩০ সফলতা কামনা করছি।
JU 24@30 Theme Song 2025.mp3
7.18 MB
			Download
									<slash:comments>0</slash:comments>